কালিজিরার কিছু গুণ
কালিজিরার অনেক গুণ আছে । এখানে কালিজিরার কিছু গুণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে কালিজিরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
কালিজিরাকে বলা হয় ‘সকল রোগের মহৌষধ’। রান্নাঘরের দরকারি মসলা ও ফোড়নের অন্যতম উপাদান এটি। সেইসঙ্গে কালিজিরার রয়েছে অসাধারণ ঔষধি ক্ষমতা।
কালিজিরার গুণের শেষ নেই । প্রায় দুই হাজার বছর ধরে মানুষ খাবারের সঙ্গে ‘কালিজিরা’ গ্রহণ করে আসছে। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।
এর তেলও শরীরের জন্য খুব উপকারি। কালিজিরার তেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালিজিরায় থাকা অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট শরীরের রোগজীবাণু ধ্বংস করে। এই উপাদান শরীরে ঘা, ফোড়া, সংক্রামক রোগ হতে বাধা দেয়। এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদানও। পেটের নানা রোগজীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। যারা মোটা হতে চান, তাদের জন্য কালিজিরা উপকারী পথ্য।
চুল পড়া কমাতে এবং ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে কালিজিরার তেলের তুলনা হয় না। দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালিজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে। জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু মরে।

0 Comments