ব্ল্যাক কফি’র উপকারিতা
৮ আউন্স বা কফির দোকানে রেগুলার কাপের সমপরিমাণ কফি পানে সাধারণত যেসব উপকার মিলতে পারে তা হল -
- ব্ল্যাক কফি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটা স্মৃতিশক্তি বাড়ানাের পাশাপাশি বয়স বৃদ্ধির কারণে স্মৃতিলােপ পাওয়ার ঝুঁকি কমায়।
- নিয়মিত পরিমিত পরিমাণে ব্ল্যাক কফি খাওয়া হলে যকৃতের ক্যান্সার, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, অ্যাল্কেহিলের কারণে হওয়া “লিভার সিরােসিস’ হওয়ার ঝুঁকি কমে।
- কফি মূত্রবর্ধক। তাই, কফি পান শরীর থেকে ক্ষতিকারক উপাদান ও ব্যাক্টেরিয়া বের করে দিয়ে পাকস্থলী পরিষ্কার করতে ও শরীর সুস্থ রাখতে সহায়তা করে।
- শরীরচর্চার কার্যকারিতা বাড়াতে শরীরচর্চা করার ৩০ মিনিট আগে ব্ল্যাক কফি পান করা ভালাে। এটা বিপাক ৫০ শতাংশ পর্যন্ত মা বাড়াতে সাহায্য করে।
সুত্রঃ বিডিনিউজ২৪ ডট কম

0 Comments