প্রতিদিন খান একটি কাঁচামরিচ
প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে এটি আমাদের রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে। নার্ভাস সিস্টেমকে ভালাে রাখতে কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু কাঁচামরিচ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই যাঁরা ওজন কমাতে চান, তাঁরা প্রতিদিন খাবারের সঙ্গে একটি করে কাঁচামরিচ রাখতে পারেন। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালােরি পােড়াতে সাহায্য করে। চর্বিজাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে চর্বিকে ধ্বংস করে মেদ ঝরাতে সাহায্য করে, যে কারণে মােটা হওয়ার ভয় থাকে না। তাই যাঁদের ওজন বেশি এবং যাঁরা একটু বেশি পরিমাণে তৈলাক্ত বা রিচ ফুড খেতে পছন্দ করেন, তাঁরা খাবারের সঙ্গে একটি করে কাঁচামরিচ খেতে পারেন, যা চবিটাকে শরীরে জমে যেতে দেবে না।
(সুত্রঃ পুষ্টিবিদ কথাকলি সরকার, এনটিভি অনলাইন)।

0 Comments