বাদাম একটি সাধারণ শব্দ যা কোন উদ্ভিদের বড়, শুষ্ক এবং তৈলাক্ত বীজ অথবা ফলকে বোঝায়। যদিও অনেক উদ্ভিদের বীজ এবং ফলকে বাদাম হিসেবে ডাকা হয়, কিন্তু জীববিজ্ঞানীগণ এদের মধ্যে অল্প কিছু বীজ বা ফলকেই সত্যিকারের বাদাম হিসেবে বিবেচনা করেন।

বাদাম খেলেই ওজন বাড়ে, এমন ধারণা একদমই ভুল। আকারে ছোট হলেও বাদাম বিভিন্ন খনিজ এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।

যা শীতকালে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। মোট কথা বিভিন্ন বাদাম হলো সুস্বাস্থ্যের বন্ধু।


নিচে বাদাম খাওয়ার কিছু উপকারিতা উল্লেখ করা হলো - 

  • হাড়ের সাস্থ্যের উন্নতি ঘটে,
  • ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়।
  • পুষ্টির ঘাটতি দূর হয়।
  • ক্যান্সারের মতাে রােগ দূরে থাকে,
  • খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে
  • রােগ প্রতিরােধ ক্ষমতার উন্নতি ঘটায়,
  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে,
  • ওজন নিয়ন্ত্রণে চলে আসে।
  • হজম ক্ষমতার উন্নতি ঘটে

সুত্রঃ একুশে টিভি